
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে প্রত্যাহারকারীরা হলেন বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ। এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। সব মিলিয়ে বাগেরহাটের ৪ টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আবু আনসারী। এর মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি বিশিষ্ট ধনকুবের এমএ এইচ সেলিম একাই ৩ টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন#AZ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com