
বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান নূর মোহাম্মদ মিনা (৮৫) আর নেই। আজ দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষক সাংবাদিক এডভোকেট,হাজার হাজার সর্বস্তরের মানুষ ছুটে আসেন। অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উপস্থিতিতে শোকের পরিবেশের সৃষ্টি হয়।
মরহুম নূর মোহাম্মদ মিনার প্রথম জানাজার নামাজ আজ রাত ৮টায় বাগেরহাট পৌর পার্কে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ রাত ৮টা ৩০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নের কাউন্সিল মাঠে (ফতেপুর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে মরহুমকে বেমতা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এলাকার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি বেমতা ইউনিয়নে একজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com