
বৈষম্য মুক্ত নবম পে স্কেলের গেজেট ঘোষণার দাবিতে বাগেরহাটে জেলা কালেক্টরেট কর্মচারী সমিতি ও বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনে কর্মবিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা কালেক্টরেট চত্বরে বৃহস্পতিবার সকাল থেকে পুর্বঘোষিত এ কর্মসূচি পালন করে। এ কর্মবিরতির কারণে জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম বেতনটুকু যদি না দেয়, তাহলে তারা কতদিন আর ধৈর্য ধারণ করবেন। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে রাস্তায় নেমেছি। সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলেন বক্তারা বলেন। মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মোঃ ফিরোজ হাওলাদার,বাগেরহাট জেলা নাজির, ও আবু সাইদ, আঃ হান্নান, ইকবাল হোসেন ,বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, নাজির অঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম প্রমুখ।#
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com