
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাড়িখালি সুইচগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬ পিস ককটেল উদ্ধার করা হয়।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রাখে।
ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে। র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।##tv
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com