
মাহে রমজান উপলক্ষে খুলনায় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও নিজেদের সুসংগঠিত করতে মুক্তিযোদ্ধা খুলনা মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মহান স্বাধীনতার চেতনাকে একসূত্রে গাঁথতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় নগরীর লোয়ার যশোর রোড়¯’ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম জামশেদ খোন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর ইউনিট কমান্ডের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সঞ্চালনায় পূর্ব আলোচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম জামশেদ খোন্দকার বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। সেই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ অহিদুল ইসলাম সেলিম। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভে”ছায় বরণ করে নেয় হয়। এসময় খুলনা কমাÐ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, জেলা মহানগর কমাÐ এর সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নবাবসহ মহানগর ও জেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপ¯ি’ত ছিলেন।
#jl
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com