
আগামী ইউপি নির্বাচনে ৭নং বানিয়াচং এর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো. সাবাজ আলী
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৭নং বানিয়াচং ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. সাবাজ আলী।
তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকা সফর ও গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানষু উপস্থিত ছিলেন।
মো. সাবাজ আলী বলেন,দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছি । জনগণের ভালবাসা ও দলের সমর্থন পেলে ইউনিয়নে র সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি , যোগাযোগ ব্যবস্থা এবং যুব সমাজের কর্মসংস্থানের সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে একটি
আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়েত হবে আর এটাই আমার মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, মো. সাবাজ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, সাধারণ মানষেুষের আস্থা অর্জন করেছেন। ফলে তার প্রার্থিতা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com