
স্থানীয় নির্বাচনে সরগরম চিতলমারী:সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান।
জনগণের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গনতান্ত্রিক অগ্রযাএা ধরে রাখতে চিতলমারী সদর ইউনিয়নে আসাদুজ্জামানের বিকল্প নেই।
বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রনেতা, বর্তমান উপজেলা যুবদলের সদস্য সচিব ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান কে সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূল। রাজনৈতিক বৈরি পরিবেশ, হামলা - মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছাড়েননি - সেই ত্যাগী নেতাকে ঘিরে স্বপ্ন বুনছেন উপজেলা সদর ইউনিয়নের নানা শ্রেণী- পেশার মানুষ।
স্থানীয়রা জানান,সুখ দুঃখে সর্বদা তাকে পাশে পাওয়া যায়।
তৃণমূলের এই জোরালো দাবির বিষয়ে জানতে চাইলে শেখ আসাদুজ্জামান বলেন' দলের দুঃসময়ে মাঠ ত্যাগ করিনি তেমনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি জনগণ আমাকে বিজয়ী করে প্রথম লক্ষ্য থাকবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সেজন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো।
সদ্য সমাপ্ত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার -প্রচারনায় শেখ আসাদুজ্জাম ছিলেন প্রথম সারিতে। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে জনসংযোগ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে মনোযোগ আকর্ষণ করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
চিতলমারী উপজেলার সদর ইউনিয়ন বাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করে দীর্ঘদিন ধরে যোগ্য নেতৃত্বের অপেক্ষার প্রহর গুনছে।#ad-kn
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com