
উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন বলেন কৃষি জমিতে ইচ্ছাকৃতভাবে লবণ পানি ঢুকানো একটি গুরুতর অপরাধ, যা জমির উর্বরতা নষ্ট করে এবং কৃষকের জীবিকা ধ্বংস করে।যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এমন কাজ করে, তবে দ্রুত আইনি ব্যবস্থা , জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (৩১মার্চ) সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন আরো বলেন আমরা সম্মিলিতভাবে কাজ করলে এসব সমস্যা থেকে উত্তরণ সম্ভব।সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আতিয়া খাতুন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মাসুম হাওলাদার,সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লা,উপজেলা কৃষি কর্মকর্তা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com