
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জাতি গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক। একজন মুসলিম হিসেবে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রয়োজন। কারণ ধর্মীয় শিক্ষাই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অভিভাবকগণ যেন নিশ্চিন্তে তাদের সন্তানদের এ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে উৎসাহী হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। "
প্রশাসক বুধবার দুপুরে নগরীর খালিশপুরে কেসিসি পরিচালিত দারুল কুরআন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সকলের আস্থা ও বিশ্বাস অর্জনে পাঠদানে আরো আন্তরিক হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহŸান জানান। "উলেখ্য, কেসিসি পরিচালিত এ মাদ্রাসায় ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৪শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছে। চলতি সনে ৫ম শ্রেণিতে ৯জন এবং ৮ম শ্রেণিতে ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।"মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র সাবেক কাউন্সিলর আবু সালেক ও মাস্টার শফিকুল আলম, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ও সমাজসেবক মোঃ জাহিদুর রহমান রিপন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#sm
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com