
বাংলা শুভ নববর্ষে বাগেরহাটবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সচিব ড.ফরিদুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম তিনি বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত এই উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশের এই ধারা সমুন্নত রাখতে পারলেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে। সাবেক সচিব ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম
বাগেরহাটবাসীর ১৪৩৩ বঙ্গাব্দে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি বিগত বছরের দুঃখ-বেদনা ও গ্লানি-ব্যর্থতা ভুলে নতুন আশা ও উৎসাহে জীবন শুরু করার আহŸান জানান। নতুন বছরের প্রতিটি দিন সকলের জন্য হোক সাফল্যময়। সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান,আজ মঙ্গলবার ( ১৪ এপ্রিল) ২০২৬
শুরু হচ্ছে নতুন প্রাণের উৎসব-পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com