
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীর ইউনিয়নের বন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিশাল এক অজগর। রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী বলেন, ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি হাঁস ক্ষেয়ে ধান ক্ষেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগরটি। পরে কৌসলে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, বাড়ির পেছনে ধান ক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রæত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের। অজগরটি তার তিনটি হাঁস খেয়ে ফেলেছে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশল খাটিয়ে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। কৃষকের হাঁসের পালে আক্রমন করে তিনটি হাঁস খেয়েছে। প্রায় ১৬ ফুট লম্বা এবং প্রায় ৩০ কেজির মতো ওজন হবে অজগরটির।
প‚র্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমানের ভাষ্য, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে প‚র্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে। #rk
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com