
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ মে) দুপুরে বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#rj
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com