
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও বাগেরহাটে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বাগেরহাটের এই ঐতিহাসিক মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের ৩টি জামাত। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের উপস্থিতির কথা মাথায় রেখে এবারো তিন স্তরে আয়োজন করা হয়েছে নামাজের। ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: খালিদ। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো: নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো: এনামুল হক।”বাগেরহাট প্র ত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন,বাগেরহাট জেলার প্রধান ঈদুল আযহার জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাতের আয়োজন করা হয়েছে।
ঈদের জামাত ও কুরবানি উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।”জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে সবাইকে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com