
বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১১৫টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত (২২ মে) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাগেরহাট শহরের হাড়ীখালী তেঁতুলতলা মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় পার্শ্ববর্তী মুনিগঞ্জ সেতু এলাকা থেকে একটি মোটরসাইকেলে আসা দুই আরোহীকে সন্দেহ হলে পুলিশ থামার সংকেত দেয়। তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটকে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক অভিযানে ডিবির আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আরও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে,।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com