
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে বিভাগীয় ইমাম সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেনের বিভাগীয় ইসলামিক পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী পরিচালক, মোঃ আবদুল্লাহ, মোঃ রাশেদুল, মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ।”
অতিথিরা ইমামদের উদ্দেশ্যে বলেন, ইমামরা হচ্ছেন সমাজের মুকুট, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের কথার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সংস্কার হওয়া সম্ভব। ইমামদের প্রত্যেকের জায়গা থেকে ইসলামের আলোকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কর্তব্য। সরকার বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার জন্য মেসেজ প্রদান করে থাকে। আপনারা সরকারের সেই সকল বার্তাগুলো জনগণের নিকট পৌঁছে দিবেন।
ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটি আস্থার জায়গা। এই ফাউন্ডেশন ইমামদেরকে সঠিক জ্ঞান প্রদানের পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করে থাকে। সম্মেলনে বিভিন্ন জেলার প্রায় দুইশ’ ইমাম অংশ নেন। বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ তিন জন ইমামকে পুরস্কার প্রদান করা হয়। #sm
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com