
বাগেরহাট পৌরসভায় এক ব্যতিক্রমধর্মী মেলার আয়োজনে পৌর কর আদায়ের উদ্যোগ গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ।পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
বাগেরহাট পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন পৌরসভার নাগরিক সেবা বাড়াতে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। রবিবার, ২৮শে জুন থেকে শুরু হওয়া এই কর মেলা চলবে ৩০শে জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর পরিশোধ করা যাবে জানান পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম।
পৌরসভার তথ্য মোতাবেক এ বছর কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১৩ লক্ষ৭২ হাজার ৮৯৪ টাকা। পৌর কর্তৃপক্ষের ধারণা এই মেলায় সাধারণ মানুষ উৎসাহিত হয়ে কর পরিশোধ করবেন। শতভাগ কর আদায়ের লক্ষ্যে,যাদের কর দীর্ঘদিন থেকে পরিশোধ করেন না তাদের ক্ষেত্রে ১৫ পার্সেন্ট এবং নিয়মিত কর পরিষদ কারীদের ক্ষেত্রে ১০% মওকুফের কথা জানিয়েছেন। এ সুযোগ এ সাধারণ মানুষ উৎসাহিত হয়ে কর পরিশোধ করবেন বলে ধারণা করা হচ্ছে। সরে জমিনে মেলা ঘুরে দেখা যায় পৌরবাসী সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কর পরিশোধ করছেন।
কথা হয় কর দিতে আসা পৌরসভার বাসিন্দা মো: হাসিবুর রহমানের সঙ্গে তিনি বলেন পৌর কর্তৃপক্ষ যে সুযোগ দিয়েছে এতে করে পৌরবাসী আমার মত এই সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করবেন। আমি মনে করি পৌরসভার উন্নয়নের স্বার্থে সকলকে এ সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করা উচিত।
এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ মেজবা উদ্দিন বলেন আশা করি আমরা যে উদ্যোগ নিয়েছি পৌরবাসী এই সুযোগ গ্রহণ করবে। ইতিমধ্য আমারা ৩৬ ভাগ কর আদায় করতে সক্ষম হয়েছি। আমরা শতভাগ আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। শতভাগ কর আদায় হলে পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করার পাশাপাশি সকল কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন প্রদান করা যাবে।
সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি ধারণা করছেন শতভাগ কর আদায় হলে পৌরসভার দীর্ঘদিনের পরিলক্ষিত সমস্যা সমাধান হবেএবং পৌরবাসী তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।

এদিকে পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে পৌর কর্তৃপক্ষের ব্যতিক্রমধর্মী কর মেলার আয়োজনে খুশি নাগরিকরা। #sk
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com