
বর্তমান সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটে ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেল চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন)দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোছা. আতিয়া খাতুন। সদর
উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ১ হাজার ৩০০ জন কৃষককে পাঁচটি করে নারিকেল চারা, জৈব সার ও বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও ৬৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা .আতিয়া খাতুন,বলেন
বর্তমান সরকারের কৃষি পুনর্বাসন ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণে কৃষকদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এছাড়া এই কর্মসূচি সফল হলে এক সময় নারকেলের শহর নামে পরিচিত বাগেরহাট তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত বলেন,প্রাপ্ত চারা ও উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে। তাই সবাইকে সঠিকভাবে এই সহায়তা কাজে লাগানোর আহ্বান জানাই।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com