
বাগেরহাট জেলা সদরের দুইজন চিহ্নিত মাদক বিক্রেতাকে জেলার মোল্লাহাট উপজেলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো বাগেরহাট সদরের গোটাপাড়া এলাকার মোজাফ্ফর হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (২৭) ও তার সহযোগী মোঃ আলমগীর হোসেন(২৬)। মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকার একটি ব্রীজের উপর থেকে রবিবার সকালে তাদের হাতে-নাতে ২০০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এদিন বিকেলে জানানো হয়, জেলায় মাদক প্রতিরোধে ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার সকালে মোল্লাহাট উপজেলায় বিশেষ অভিাযান পরিচালনা করা হয়। এ সময় গোপন খবরের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লাহাট ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে এ দুই মাদক বিক্রেতাকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৫ পিচ ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনা ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। চিহ্নিত মাদক বিক্রেতা ফেরদৌস হাওলাদার এর আগেও গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের হাতে মাদক দ্রব্যসহ গ্রেফতার হয়ে কয়েকদিন কারাগারে থেকে আবার জামিনে মুক্তি পেয়ে একই ব্যবসা করে আসছে বলে অভিযোগ উঠেছে।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com