
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান; দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যু আটক ও বিপুল পরিমান ডাকাতির মালামাল উদ্ধার।
গত( ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। এপ্রেক্ষিতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
গত ১৩ জুলাই) সোমবার দুপুর ১২ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানাধীন চৌধুরি বাজার ঘাট সংলগ্ন এলাকা হতে ডাকাতির সাথে সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাই সংঘটিত ডাকাতির বিষয়টি স্বীকার করে। এসময় জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং ৫ টি মোবাইল ফোন ও ডাকাতির কার্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ,তিনি জানান
আটককৃত জলদস্যু, জব্দকৃত আলামত ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com