
বাগেরহাট কর্ম কর্মজীবী দলের, সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার, দাড়াটানা বিরিজ সংলগ্ন কর্মজীবী দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার উদ্যোগে, এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কর্মজীবী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ সরদার,উক্ত আলোচনা সভায় কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউল কবির রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,
সিটি ও পৌর ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন, কর্মজীবী দলের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুজ্জামান মানিক,সহসভাপতি মিজানুর রহমান বাদশা, কেন্দ্রীয় নেতা মোঃ জাহিদুল আলম ভূঁইয়া, মোঃ হাসমত আলী, মোহাম্মদ মানিক মিয়া, কবির হোসেন, বাগেরহাট জেলা কর্মজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদ বালি,সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা, আরো উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহবায়ক সরদার জসিম উদ্দিন, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শানু, জেলা নেত্রী ফাতেমা পান্নাসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভার শেষে
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আলতাফ সরদার, বাগেরহাট জেলা শখার কর্মজীবী দল কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আহবায়ক কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com