
এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল (ইকন)-এর বাবা, মোটরসাইকেল চালক ইসরাফিলের মৃত্যুর পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর ও সাংবাদিক রুহুল আমিন বাবু।
জানা গেছে, ইসরাফিলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর বাগেরহাট জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু এবং চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর নির্দেশে মরদেহটি গোপালগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সাংবাদিক রুহুল আমিন বাবুকে দায়িত্ব দেন।
এরপর তিনি মরদেহ নিয়ে গোপালগঞ্জে যান এবং পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করেন। দাফন শেষে তিনি বাগেরহাটে ফিরে আসেন।
সাংবাদিক রুহুল আমিন বাবু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম, বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com