
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করতে এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুর ১১টায় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষকদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
অনুষ্ঠানে কৃষকদল জেলা শাখার সদস্য সচিব এ টি এম ফিরোজ টুলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, আলহাজ্ব শফিকুল আযম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com