
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মানাধীন মাদ্রাসার সেফটিক ট্যাঙ্কির দেয়াল ধ্বসে নিচে চাপা পড়ে মো. আতিয়ার (৪৪) নামের একজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত নির্মান শ্রমিক আতিয়ারের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত মো. আতিয়ারের বাড়ি যশোর জেলায়। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সাব অফিসার মো. গোলাম ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে বেলা বারোটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় যাই। সেখানে গিয়ে দেখি ওই মাদ্রাাসার সেফটি ট্যাঙ্কির দেয়ালের নিচে মো. আতিয়ার নামে একজন নির্মান শ্রমিক চাপা পড়ে আছেন। প্রায় পৌনে একঘন্টা চেষ্টা চালিয়ে দেয়াল সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। দেয়ালের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। মাদ্রারাসার সেফটিক ট্যাঙ্কির নির্মান কাজ করছিলেন নির্মান শ্রমিক আতিয়ার। কাজের মধ্যে হঠাৎ ট্যাঙ্কির দেয়াল ধ্বসে গেলে তিনি ওই দেয়ালের নিচে চাপা পড়েন বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com