
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ক্যাম্পেইনে ২৫৫ জন অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসা সেবার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।##
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com