
বাগেরহাটে এবার ১০ হাজার পিচ ইয়াবাসহ একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রবিবার বিকেলে বাগেরহাট জেলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযানে চালিয়ে নুর জাহান বেগম (৪৬) নামের ওই নারীকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) স্মারকের ১০(গ) ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া নারী নুরজাহান বেগম পাশর্^বর্ত্তি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচাকাঠি (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ বিষয়ে সংবাদকর্মীদের বলেন, রবিবার বিকেলে গোপণ সংবাদের ভিত্তিতে শহরের বরকত ফিলিং স্টেশনের পাশ থেকে নুরজাহান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এই ঘটনায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।#
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com