
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গোয়াল ঘরের পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে রাকিব শেখ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের রাব্বি শেখের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের পর সবার অগোচরে বাড়ীর গোয়াল ঘরের পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে যায় রাকিব।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রæত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তারিপ উদ্দিন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা। #az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com