
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ও ৯টি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২৫০ শয্যা জেলা হাসপাতালে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন।
ঘটনার সময় এ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বহির্বিভাগে আতঙ্ক তৈরি হয়। ধোঁয়ার কারণে রোগী, স্বজনসহ অন্যরা হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে রাখা একটি এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে গেলে চালক ফরিদুল ইসলাম প্রাণ বাঁচাতে হাসপাতালের সামনের পুকুরে ঝাঁপ দেন। এ সময় এ্যাম্বুলেন্সটির দুই পাশে থাকা ৯টি মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হাসপাতাল এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালের পুরোনো ভবনের প্রবেশ পথে (সামনে )থাকা একটি এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।পাশে থাকা ৯টি মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়ে যায়
আগুনের ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ফরিদুল ইসলাম আহত হয়েছেন।

tn
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com