
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এম এ সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সাবেক সেক্রেটারি শেখ নজরুল ইসলাম কাজল, বর্তমান কার্যনির্বাহী সদস্য এসএম মাহাবুব মোর্শেদ লালন, ফারুকুজ্জামান বাপ্পি,নার্গিস আক্তার ইভা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত। জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোঃ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com