
যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল Wincerex এবং ৮০ বোতল Eskuf সিরাপসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ অগাস্ট) র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৫ বোতল Wincerex এবং ৮০ বোতল Eskuf সিরাপসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ মশিউল আলম (৫৫), পিতা: মৃত তফসিল উদ্দিন, মোছাঃ আকলিমা খাতুন (৪৩), পিতা: আজিবর রহমান, উভয় সাং: শংকরপুর জমাদারপাড়া, থানা: কোতোয়ালী মডেল, জেলা- যশোর
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর তিনি জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com