
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গত ২৪ ঘন্টায় সদরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ ৩ জন কে গ্রেফতার করেছে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ রবিবার দুপুরের দিকে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে মোঃ তালিম শেখ (৩০)’ নামের একজন মাদক বিক্রেতাকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এর আগে শনিবার গভীর রাতে জেলা সদরের দশানী এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম(৩০) ও সোহেল(২৪) নামের ২ জন মাদক বিক্রেতাকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। জাহিদুলের মুল বাড়ী মোড়েলগঞ্জে । দশানী এলাকায় অবস্থান নিয়ে ইয়াবার ব্যবসা করে। আর সোহেল বাগেরহাট শহরের হরিনখানা এলাকার বাসিন্দা। মাদক দ্রব্যসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com