
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দলের মধ্যে ঐক্যবন্ধ থাকতে হবে, ব্যক্তি স্বার্থের উর্দ্ধে ওঠে দলের পক্ষে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ যে কোন মূল্যে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। এখন এই মুহূর্তে ঐক্যের কোন বিকল্প নেই। যাদেরকে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে দায়িত্ব নিয়ে বিজয়ী হতে হবে। অর্থাৎ বিজয়ী হওয়ার মত সম্ভাবনা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন টাকা-পয়সা না থাকলে অনেক কিছু করা যায় না। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের নেগেটিভ অবস্থা রেখে গেছে।"তিনি আরও বলেন, অতি বিএনপি’র সেজে দলের কেউ ক্ষতি করবেন না আগামীতে নির্বাচনের ব্যাপারে দলের নির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল,তাদেরকে আমরা মূল্যায়ন করব। যদি সেখানে দেখা যায় আমাদের ওই প্রার্থী বিজয়ী হতে পারবে না তাহলে তার পরে যে আছে তাকে আমরা মূল্যায়ন করবো।" আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মী চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কাজ করতে অনেক সুবিধা হবে।"বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন,জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শমসের আলী মোহন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সোমনাথ দে, মনির ফরাজী, রুনা গাজী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।"এর আগে বৈরি আবহাওয়ার মধ্যে সকালে শহরের পুরাতন বাজার মোড় এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গাছের চারা রোপণ করা হয়। পরে পুরাতন জেল খানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,সাবেক সভাপতি এম এ সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#sm
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com