
এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়াম ভবনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি’র বাগেরহাট শাখা, মেইন রোড শাখা, যাত্রাপুর বাজার শাখা ও মুনিগঞ্জ শাখার আয়োজনে এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের সহকারী পরিচালক নাফিউল করিম , বাগেরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ। এছাড়া বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক তানভীর সোহেল উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মলয় কিশোর বিষ্ণুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় বাগেরহাটের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কর্পোরেট শাখা বাগেরহাটের এজিএম ও শাখা প্রধান মোঃ শাহিনুর রহমান, রূপালী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার এজিএম মোঃ মনিরুল আমিন, অগ্রণী ব্যাংক পিএলসি মুনিগঞ্জ শাখার পিও ও ব্যবস্থাপক মোসা. মাউসুফা আক্তার, অগ্রণী ব্যাংক পিএলসি মেইন রোড শাখার এমপিও ও ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসি যাত্রাপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান দীপঙ্কর চন্দ্র মন্ডলসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করার পাশাপাশি ক্যাশলেস বাংলাদেশ গঠনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, কার্যপদ্ধতি ও ডিজিটাল লেনদেনের নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com