
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে এফএম শহীদুল ইসলাম টিটু(৩৮) নামের একজন অনলাইন জুয়ারী গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে গ্রেফতারকালে তার কাছ থেকে ২২ টি অ্যন্ড্রয়েড ফোন সেট ও ৪টি ব্যাংকের কার্ড উদ্ধারপুর্বক জব্দ করা হয়। গ্রেফতার শহীদুল ইসলাম টিটো বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকার ফকির সদর আলীর ছেলে।
বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে শনিবার বিকেলে জানানো হয়, গোয়েন্দা পুলিশের বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার লোকেশন সনাক্ত করে শহীদুল ইসলাম টিটো কে গ্রেফতার করা হয়। এ সময় স্মার্টফোনে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত মোট ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ৪টি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট/ডেবিট কার্ড জব্দ করা হয়। মোবাইলগুলোতে বিভিন্ন বিকাশ, নগদ, রকেট এবং সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ইত্যাদি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বার্তা ও প্রমান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৭/২০/২৪/২৫/২৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com