
বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু এর সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট স্কিল আইটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক তানভীর সোহেল-সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ রশিদী, এম. এ. ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, সাংবাদিক রুহুল আমিন বাবু, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, এনামুল ইসলাম খান, মেহেদী হাসান রনিসহ অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎকালে বাগেরহাটের বিভিন্ন সমসাময়িক বিষয়, স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় ড. ফরিদুল ইসলাম বাবলু বাগেরহাটের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রশাসন, সরকারি কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হলে জনস্বার্থে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে।
সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।##


বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com