
খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক ওরফে রুবেল (৩৫)কে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি সূত্র জানায়,
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, (২২ সেপ্টেম্বর) দুপুর ১:৪৫ মিনিটের সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেল (৩৫), পিতা- লাল মিয়া, সাং: খানজাহান নগর, থানা: হরিণটানা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com