
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকা হতে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরীর বিভিন্ন ডিভাইজসহ প্রতারক চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করেছে।
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, বিভিন্ন অবৈধ মালামাল জব্দ, অস্ত্রধারী সন্ত্রাসী, জুয়াড়ি ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় রবিবার ( ২৭ সেপ্টেম্বর) এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকার জনৈক মোঃ রিপন হোসেনের তিন তলার বিল্ডিং এর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, আইডি কার্ড, আইডি কার্ড প্রিন্টার, মোবাইল এবং আরও অন্যান্য ডিভাইজসহ চারজন প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন । আল মুছাব্বির রিয়াদ (২৩), পিতা: পিকুল বিশ্বাস, গ্রাম: বোংকিরা, থানাঃ ঝিনাইদহ সদর, জেলাঃ ঝিনাইদহ, মোঃ রাসেল হোসেন (২৭), পিতাঃ মোঃ ইমান আলী, গ্রামঃ গোডাউন কলাগাছি, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর,, ফাহিম সাদিক (২২), পিতাঃ মোঃ শহিদুজজামান, গ্রামঃ বাতানগাছি, থানা: মহেষপুর জেলাঃ ঝিনাইদহ,, মোঃ সিয়াম আলী (২২), পিতাঃ মোঃ সজল আলী, গ্রাম: জলিলপুর, থানা: মহেষপুর, জেলাঃ ঝিনাইদহ
ঘটনার সূত্রে জানা যায়, আসামিগণ নিম্নোক্ত ডিভাইজঃ (ক) ল্যাপটপ - ০৩ টি, (খ) কম্পিউটার মনিটর- ০৫ টি, (গ) অ্যান্ড্রয়েড মোবাইল-১৭ টি, (ঘ) কম্পিউটার পিসি- ০৪ টি, (ঙ) আইডি পিনকার্ড- ০১ টি, (চ) কম্পিউটার কিবোর্ড- ০৪ টি, (ছ) কম্পিউটার মাউস- ০৪ টি, (জ) কালার পিন্টার-০১টি, (ঝ) বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, (ঞ) পাওয়ার ব্যাংক-০১ টি, (ট) ওয়েব ক্যামেরা-০১ টি ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরী করে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদেরকে যশোর কোতোয়ালী থানায় মামলার রুজু করতঃ হস্তান্তর করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com