
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার জয়পাশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হাসান মিয়া (৩০) নামের এক যুবকআটক হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে পৌর এলাকার জয়পাশা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে হাসান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসান মিয়া বড়লেখার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম (মুন্না) জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com