
মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :
বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাসুম হাওলাদার বাগেরহাট,
বাগেরহাট সদর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ শাহনাজ পারভীন বিথী বলেন
মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর ) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী এর সভাপতিত্বে
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারি খাল দখল মুক্ত,বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এবং এটি বন্ধ করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে সচেতন ও সোচ্চার হতে হবে। এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন শাহনাজ পারভীন বিধী। সভায়,আবু শাহমা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন সরকার ভূমি সেবা পুরোপুরি ডিজিটালাইজড করেছে, যাতে মানুষ কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি সেবা পেতে পারেন,
শুধু অপরাধীরা সাধারণত সমাজে লুকিয়ে থাকে, সাধারণ মানুষ সক্রিয় না হলে তাদের চিহ্নিত করা কঠিন যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা হয়রানি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী,
উপজেলা মৎস্য কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা, তন্ময় দত্ত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক ইয়ামিন আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com