
কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মারা গেছেন মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিক।
শুক্রবার(২ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচারপুল এলাকায় বজ্রপাতে মিরন দাস পাইনকার মৃত্যু হয়।
নিহত মিরন দাস শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির গরু চরাচ্ছিলেন মিরন দাস। এসময় হঠাৎ করে বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com