
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ মদসহ এক যুবক আটক হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার
সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করে।
পরে শাহজাহান মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৫ বোতল ভারতীয় ICONIQ WHITE মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া কুঞ্জবন গ্রামের চান মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com