
সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ও সহকারী শিক্ষক পঞ্চমী দাস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য।
এ সময় শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com