
বিশ্বব্যাপী মানবসেবা, সমাজকল্যাণ ও মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে তিনি লায়ন্স ক্লাবের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওরঙ্গজেব কামাল বলেন, “লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক মানের একটি মানবসেবামূলক সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করায় লায়ন্স ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করার এই সুযোগকে আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
তিনি আরও বলেন, “লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকতার পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও আমি সংগঠনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
প্রায় ৩৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে আসছেন আওরঙ্গজেব কামাল। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার এবং সাংবাদিকতার মানোন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মান বজায় রাখতে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আওরঙ্গজেব কামালকে লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে প্রত্যয়নপত্র প্রদান করায় লায়ন্স ক্লাব অব ক্যাপিটাল গার্ডেনের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক-সম্পাদক লায়ন শেখ মুস্তাফিজুর রহমান এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন্স হেলাল উদ্দিন হিলু-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এদিকে, আওরঙ্গজেব কামালকে লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC)-এর পক্ষ থেকেও লায়ন্স ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
WIPC-এর সাধারণ সম্পাদক মিয়ান ইশতিয়াক আলী (পাকিস্তান), সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে (শ্রীলঙ্কা), সহ-সভাপতি কিরণ কুমার পোখরেল (নেপাল), সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় (ভারত), দপ্তর সম্পাদক আলহাজ্ব শেখ সোহাগ (সৌদি আরব), মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা দাস (কলিকাতা) এবং কার্যকরী সদস্য আনিস প্রদান (বাংলাদেশ)-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এ অর্জনে আওরঙ্গজেব কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
WIPC নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিকতার পাশাপাশি লায়ন্স ক্লাবের মানবসেবামূলক কার্যক্রমে আওরঙ্গজেব কামালের সম্পৃক্ততা সমাজকল্যাণে নতুন মাত্রা যোগ করবে এবং সাংবাদিক ও মানবসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। স্বাস্থ্য, শিক্ষা, মানবসেবা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রম বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com