
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার, (৬ অক্টোবর)রাত ১:২০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ থেকে মোংলা গামী পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম (২৩), পিতা: মিলন তালুকদার, সাং: ফুলহাতা, থানা: মোড়েলগঞ্জ, পারভেজ আহম্মেদ (২৫), পিতা: ওয়ারিসুল হক, সাং: বৈকুণ্ঠপুর, থানা,জেলা রংপুর, আমিনুর রহমান (৩২), পিতা: জাহাঙ্গীর আলম, সাং: বেলুবালারহাট, থানা: কোতোয়ালি, জেলা: রংপুর, নূর আমিন (২৮,পিতা: লিজু মিয়া, সাং: বৈকুণ্ঠপুর, থানা জেলা রংপুর।এসআরবি-৬ জানান,
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।##
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com