
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাগেরহাটে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত।
বাগেরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিজ্ শাহনাজ পারভীন বীথি,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি বলেন,দুর্গাপূজা উৎসবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে ,তিনি আরো বলেন প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জনের সময় সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গা পূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে।
সভায়,আবু শাহমা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা, তন্ময় দত্ত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ,
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাছির আহমেদ মালেক,সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার.সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আকন লিটন,বেমোরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আবুল কালাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন বকুল, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন ও সকল ইউনিয়নের সচিব
এবং বাগেরহাটে সদর উপজেলা ও পৌরসভার মোট ১১৫ টিপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন কমিটিরসংশ্লিষ্টরা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপস্থিত ছিলেন। সভায় উপজেলা ও পৌরসভার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি মণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।##


বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com