
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে দেড় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল্যাণ দাস।
সংগঠনের সভাপতি মো. খালেদ মোশাররফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়ফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি, সিনিয়র সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য সাংবাদিক সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ শেখর বৈদ্য কানন এবং চা বাগানের স্টাফ রিতেশ রঞ্জন ব্যানার্জি। এ সময় সংগঠন ও চা বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন রাত ৯টায় শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত পৃথক অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুনি শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আল-আমিনকে সম্মাননা স্মারক প্রদান করে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ, শ্রীমঙ্গল। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েল, সাবেক সভাপতি নুপেশ ঘোষ, দ্বিগ্বিজয় রায় আকাশ ও সুদীপ্ত দেসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকেরা জানান, উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com