
বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ প্রিতম মন্ডল চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে উদ্বিগ্ন পরিবার সবার সহযোগিতা কামনা করেছে।
প্রিতমের বাবা প্রিন্স মন্ডল অলিফ, বাংলাদেশমেইল২৪ (Bangladeshmail24)-এর বাগেরহাট জেলা প্রতিনিধি তিনি
জানান আমার ছেলে প্রিতম, নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে, নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি প্রিতমের সন্ধান পেলে তার পিতার মোবাইল নম্বরে ০১৭১১৯৭৭৩৬৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
একমাত্র সন্তানকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com