
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় দায়িত্বপালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পূর্ব জোন আওতাধীন ৩ টি জেলার ১১ টি উপজেলার উপকূলীয় অঞ্চলের হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ ৬৩ টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে। পূজা চলাকালীন সময়ে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে কোস্ট গার্ড।
হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com