
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন অনুষ্ঠিত। ২৫( অক্টোবর) রবিবার বেলা ১১ টায় এনজিও আমাদের গ্রাম এর শ্রীফলতলা অফিসে রামপাল উপজেলা নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরাম কার্যনির্বাহী সম্পাদক ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মোজাফফর হোসেন। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক কবির আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন স্থানীয় নারী নেত্রী সাবেরা সুলতানা তুলি, ছবি রানী মন্ডল, তসলিমা আক্তার বৃষ্টি, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় নাগরিক প্রকল্পের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরাম কতৃক বাস্তবায়িত কর্মসূচীর সফলতা, সীমাবদ্ধতা এবং কিভাবে আগামীতে জনগনকে/দলিত জনগোষ্ঠির প্রতিনিধিদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি ও তাদের অধিকার প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতিরোধে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কি ধরনের কর্মসূচী গ্রহন করা যেতে পারে এবং দাতা ও সহযোগি সংস্থাকে অবগত করা যেতে পারে সে বিষয়ে ৩টি দলে দলিয় কাজ, সুপারিশমালা তৈরী ও প্রেজেন্টেশন উপস্থাপন করে নাগরিক নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক নিরিক্ষাকারী নির্ধারন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন, সংলাপ, লোক সংগীত ও পথ নাটক এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার রিপোর্ট প্রকাশে উপজেলা, ইউপি প্রশাসন ও সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নাগরিক ফোরাম সদস্য সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো: মোহতাদির, সাবিনা খাতুন, ডলি রানী দাস, মারুদা খাতুন, মো:শওকাত হোসেন, সুরাইয়া খাতুন, তানিয়া খাতুন, ফারহানা আক্তার শীলা প্রমূখ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com