
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের থরপারকার জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত¡া নারী, অ্যাম্বুলেন্সের চালক ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।"
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।প্রতিবেদ বলা হয়, গত বুধবার রাতে থরপারকার জেলার নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকার পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালিত ওই স্বাস্থ্যকেন্দ্রের একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় এই বিস্ফোরণ ঘটে।
স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সিলিন্ডার পরিবর্তনের সময় অ্যাম্বুলেন্সের ভেতরে একজন অন্তঃসত্ত¡া নারী ছিলেন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে
উদ্ধারকর্মীরা জানান, দগ্ধ অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার জন্য নেওয়ার পথে আহত একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সচালক, একজন নিরাপত্তাকর্মী ও অন্য এক কর্মী রয়েছেন। এছাড়া অন্তঃসত্ত¡া নারী এবং রোগীর সঙ্গে আসা দুজন স্বজনও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়।"ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের করাচিতে নেওয়া হয়। আহতদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের ধাত্রী ও একজন নারী সহকারীও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাগরপারকারের সহকারী কমিশনার এরুম করিম নরেজো জানান, বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে পার্ক করা ছিল। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার এ ঘটনায় শোক জানিয়েছেন। একই সঙ্গে থরপারকারের পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণকে আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলও কাজ করছে।"প্রসঙ্গত, থরপারকার পাকিস্তানের একটি শুষ্ক ও প্রত্যন্ত অঞ্চল। এ এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য সরকারি ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। অ্যাম্বুলেন্সে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা জরুরি চিকিৎসাসেবা ও স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: জিও নিউজ#sm
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com