
মাগুরার শালিখা থানাধীন ছান্দড়া এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মাসুদ গাজী হত্যা মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামি সিদ্দিক গাজীকে (মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে) গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প।
এসআরবি ফোর্সেস হত্যা, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় (২৯ অক্টোবর), রাত ১১ র সময় এসআরবি-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন নাঘোসা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) হত্যা মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামি ১) মোঃ সিদ্দিক গাজী (৪৫), পিতা- মৃত মোসলেম গাজী সাং-নাঘোসা, থানা-শালিখা, জেলা-মাগুরাকে (৪৮ ঘন্টার মধ্যে) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com